ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের এমপি গোলাম রাব্বানী। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে এর সামনে সংক্ষিপ্ত পথসভায় সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান।

এ সময় মন্ডপ পরিদর্শনে তার সাথে ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেনাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু ,মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, চককীত্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারন অর রশীদ পাভেল, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান সমন্বয় কমিটির সম্মানিত সভাপতি শ্রী কূনাল মুখার্জী প্রমুখ।
উল্লেখ্য উপজেলায় মোট ৩১টি পূজা মন্ডপ রয়েছে।
স/অ









