সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের কানসাট ইউপি নির্বাচনের ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জের কানসাট ইউপি নির্বাচনের ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

 

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, সংরক্ষিত-১ আসনের নাজিরা আক্তার (বক প্রতীক), পারুল বেগম (মাইক)। সংরক্ষিত-২ আসনের নাসরিন বেগম (সূর্যমূখি), বেদানা বেগম (ক্যামেরা) ও মিতালি বেগম (মাইক)। সংরক্ষিত-৩ আসনের মরিয়ন বেগম  (হেলিকপ্টর)। এছাড়া সাধারণ-১ আসনের  কাজী রাজীব হাসান পান্না (মোরগ), ভিখু আলী (টিউবওয়েল) ও মনিরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা)। সাধারণ-৩ আসনের আমিরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা)। সাধারণ-৬ আসনের ইমরান আলী (বৈদ্যুতিক পাখা)। সাধারণ-৭ আসনের গোলাম মোস্তাফা (মোরগ), বাবু (ভ্যান গাড়ি) ও রবিউল ইসলাম (টিউবওয়েল)। সাধারণ-৮ আসনের আবু বাক্কার (ফুটবল) ও সফিকুল ইসলাম (মোরগ) প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

এব্যাপারে কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ জানান, গেল ১৬ এপ্রিল কানসাট ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, সাধারণ আসনে ৩৭ ও সংরক্ষিত আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

 

অনুষ্ঠিত নির্বাচনে বৈধ ও অবৈধ প্রাপ্ত ভোটের ৮ ভাগের মধ্যে ১ ভাগেরও কম ভোট পাওয়ায় ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সংরক্ষিত-১ আসনের ২ জন, সংরক্ষিত-২ আসনের ৩ জন, সংরক্ষিত-৩ আসনের ১ জন, সাধারণ-১ আসনের ৩ জন, সাধারণ-৩ আসনের ১ জন, সাধারণ-৭ আসনের ৩ জন ও সাধারণ-৮ আসনের ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

স/অ