সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববার

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জের কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববার

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামিকাল রোববার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট গ্রহণ।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদ জানান, চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

এরআগে শনিবার সকালে নির্বাচনের জন্য ব্যবহৃত ব্যালট পেপারসহ ভোটের বিভিন্ন সরঞ্জামাদি ১০টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। এ নির্বাচনে ২৮ হাজার ৬৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩০২ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৭৬৭ জন। ভোটারগণ ১০টি কেন্দ্রে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

এদিকে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, ১০টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলোই গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। প্রতিটি ভোট কেন্দ্রে একজন এসআই, একজন এএসআই ও দুইজন ফোর্স নিয়োগ করা হয়েছে। শনিবার দুপুরের পর থেকে কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স/শ