ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দিকী সিল্কসিটি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাহাদুর মোড়লটোলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি একই গ্রামের মৃত কয়েশ উদ্দিনের ছেলে জিন্নাতের বসতবাড়ির স্টোর রুমে তল্লাশী চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সাত লাখ টাকা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/শ









