ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- সদর উপজেলার চকলামপুর গ্রামের দবির বিশ্বাসের ছেলে মামুন আলী (৩৮) ও গোমস্তাপুর উপজেলার তিন ঘরিয়া গ্রামের মালিন আলীর ছেলে বাবু (২৫)।

শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এসআই নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের বালুচর এলাকায় অভিযান চালিয়ে ট্রলিতে থাকা ৫৫০ বোতল ফেনসিডিলসহ বাবুকে আটক করা হয়।
অপরদিকে একই সময় এসআই গোলাম রসুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পুরাতন বার রশিয়া ঈদগাহ্ মাঠ থেকে অভিনব কায়দায় পাচারের সময় টলিতে রক্ষিত ১ হাজার ৫০ বোতল ফেনসিডিলসহ মামুন আলীকে আটক করা হয়।
এ সময় একটি ট্রলি জব্দ করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/শ









