সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে হত্যা মামলার আসামি ছেড়ে দেয়ায় এএসআই ক্লোজড

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে হত্যা মামলার আসামি ছেড়ে দেয়ায় এএসআই ক্লোজড

ভ্রাম্যমান প্রতিনিধি:
এক হত্যা মামলার আসামিকে ধরে ছেড়ে দেয়ায় শিবগঞ্জ থানার এএসআই মো. খাইরুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

 
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম ক্লোজের বিষয়টি সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছেন।

 
জানা গেছে, গত বুধবার উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কামাল হত্যা মামলার ২ নম্বর আসামি সুমন আলীকে রানীহাটি এলাকা থেকে গ্রেফতার করে এএসআই খাইরুল ইসলাম। পরে তাকে রাস্তা থেকেই অজ্ঞাত কারণে ছেড়ে দেয়া হয়।

 
বিষয়টি স্থানীয় সাংবাদিকরা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামকে জানালে তিনি বিষয়টি তদন্তের জন্য সহকারি পুলিশ সুপার (সদর ও শিবগঞ্জ সার্কেল) ওয়ারেছ আলী মিয়াকে দায়িত্ব দেন। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

স/শ