সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজনীতি

চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর সাম্প্রতিক একটি বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে দলটি।

দলটির কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহ প্রেরিত এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন এবং এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে; কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে দেশ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে তা গ্রহণযোগ্য নয় এবং প্রয়োজনে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা উচিত।

বিবৃতিতে আরো দাবি করা হয়, তার বক্তব্যের একটি অংশকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এমন ধারণা দেওয়ার চেষ্টা চলছে যে তিনি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন—যা তার বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পীর সাহেব চরমোনাই তার বক্তব্যের শেষাংশে স্পষ্ট করেছেন যে, তাদের কাজ হতে হবে ইসলাম ও দেশের স্বার্থে, কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়।

গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও মূলভাব বিবেচনায় নিতে হবে এবং ইতিমধ্যে যেসব বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড প্রকাশিত হয়েছে, তা সংশোধন করতে হবে। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপব্যাখ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে দলটি।