সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

ভ্রাম্যমান প্রতিনিধি:

‘সমাজসেবার উদ্ভাবন সেবায় এবার ডিজিটাইজেশন’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সোমবার সকালে উপজেলা নির্বাহী কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা অফিসের রাহাতুজ্জামান, অফিস সহকারী আখতারুল আলমসহ অন্যরা।

স/শ