সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি রফিকুল, সম্পাদক টিসু

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি রফিকুল, সম্পাদক টিসু

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার সেলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ মোহা. গোলাম রাব্বানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য কামরুল হাসান লিংকন।

 

এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, আবদুস সাত্তার মাসুদ, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিরুল হক মিন্টু, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।

 

বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের অডিটোরিয়ামে ভোট প্রয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কাউন্সিলদের ভোটে উপজেলা শাখা সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু নির্বাচিত হয়।

 

উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর ১৮ এপ্রিল শিবগঞ্জ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। উপজেলার ২৮৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

স/অ