সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মাদক ও জঙ্গীবাদ বিরোধী র‍্যালী

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে মাদক ও জঙ্গীবাদ বিরোধী র‍্যালী

ভ্রাম্যমান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক ও জঙ্গীবাদ বিরোধী মোটরসাইকেল র‍ালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় “ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি”র উদ্যেগে ‘মাদক ও জঙ্গীবাদকে না বলুন’ স্লোগান ধারণ করে শিবগঞ্জ মডেল স্কুল মাঠ থেকে র‍্যালীটি বের হয়।

ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোহাঃ আতিকুল ইসলামের নেতৃত্বে র‍্যালীটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে কানসাট মোড়ে গিয়ে শেষ হয়।

মাদক ও জঙ্গীবাদ বিরোধী র‍্যালীটি উদ্বোধন করেন শিবগঞ্জ থানার ওসি রমজান আলী। র‍্যালী চলাকালীন সময়ে বিভিন্ন জায়গায় পথসভা করা হয়।

পথসভাগুলোতে ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও সহকারী পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রেজাউল হক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ওয়ালিদ আহমেদ কমল, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজীর আলী, সাঃ সম্পাদক সাইফুল ইসলাম।

বক্তাগণ এলাকার জনগণকে মাদক ও জঙ্গীবাদেরর বিরুদ্ধে সচেতন থাকতে এবং এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদাত্ত আহবান জানান।

স/শ