সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্কুল মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান শিক্ষক সাবিরুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সাংসদ মোহা. গোলাম রাব্বানী।

 

এসময় উপস্থিত ছিলেন বিনোদপুর ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. আজমুল হক বাদশা, নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা আতিকুল ইসলাম ডিউক চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেনসহ অন্যারা।

 

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন গোলাম রাব্বানী এমপি।

স/অ