সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বজ্রপাতে দুই নারী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক২ মে ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে বজ্রপাতে দুই নারী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুই নারী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ সহায়তা তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

 

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের রুপচান আলীর স্ত্রী ছবি বেগম ও বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর বাখরআলী গ্রামের রশিদের স্ত্রী মাসুমা বেগম পাশের বাগানে আম কুড়াতে যায়। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা মারা যান।

 

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম নিহতের ২ পরিবারের হাতে  ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা প্রদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আসলাম হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জুম্মন আলী।

স/অ