সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল খেলা বিশ্বনাথপুর হ্যাপি ক্লাব ও বারঘরিয়া মহানন্দা স্পোটিং ক্লাব দল অংশগ্রহণ করে। খেলায় মহানন্দা স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে পরাজিত করে বিশ্বনাথপুর হ্যাপি ক্লাব দলকে। ৮৯ রানে বিশ্বনাথপুর হ্যাপি ক্লাব অলআউট হয়।

 

ফাইনাল খেলায় শিবগঞ্জ পোরসভার মেয়র কারিবুল হক রাজিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, প্যানেল মেয়র আবদুস সালাম, খেলা কমিটির আহবায়ক ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজিউজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাইনির ইসলাম প্রমূখ।

স/অ