সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে জঙ্গি বিরোধী ইমামদের প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক২৯ মে ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে জঙ্গি বিরোধী ইমামদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দ্বিতীয় বারের মত ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে জনসচেতনামূলক জঙ্গি বিরোধী ইমাম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে সোমবার দিনব্যাপী উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইসলামী ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সুপার ভাইজার মাওলানা মো. হযরত আলী ও মাওলানা আমিনুল ইসলাম।

বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম কর্ডিনেটর সাইফুল ইসলাম ও উপজেলা ফিল্ড অফিসার তোহিদুল আলম টিয়া। কর্মশালায় অংশগ্রহণ করেন মনাকষা ইউনিয়নের প্রায় ৩০টি জামে মসজিদ ও ওয়াক্তিয়া মসজিদের ইমামগণ।

স/অ