ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার কামালপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে ওহেদুল ইসলাম (২৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। বুধবার রাত ৮ টার দিকে তার নিজ শয়ন ঘরে আত্মহত্যা করেন।
ওহেদুল ইসলাম কামালপুর গ্রামের আনেস আলীর ছেলে।

শিবগঞ্জ থানার এসআই গোলাম রসুল সিল্কসিটি নিউজকে জানান, বুধবার রাত ৮টার দিকে ওহেদুল ইসলাম নিজ শয়ন ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে লাশ উদ্ধার করে নিহতের পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে বলেও পুলিশ জানায়।
এঘটনায় থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।
স/অ









