নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুটি পিস্তল,চারটি ম্যাগজিন ১৪ রাউন্ড ও একটি মোটরসাইকেলসহ দুই জনকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হল-মনাকষা ইউনিয়নের তারাপুর-ঠুঠাপাড়া গ্রামের নুরশেদ আলীর ছেলে মো.মাহবুব ও একই গ্রামের নুরুর ইসলামে ছেলে মিনহাজ ওরফে বকুল।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিরি পরিচালক এসএম আবুল এহসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে গোপালপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল,চারটি ম্যাগজিন ১৪ রাউন্ড ও একটি মোটরসাইকেলসহ দুই জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ









