সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

ভ্রামম্যাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি বাজার এলাকার একটি আম বাগান থেকে একটি বিদেশী পিস্তল, একটি শুটার গান, দুটি ম্যাগাজিন পাঁচ রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

আটককৃত যুবক উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়ার মোখলেসুরের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমাণ্ডার এএসপি নূরে আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল  শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি বাজারের পার্শ্বে একটি আম বাগানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি শুটার গান, দুটি ম্যাগাজিন পাঁচ রাউন্ড গুলিসহ মনিরুলকে আটক করা হয়।

এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটককৃত মনিরুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

স/আ