রাজশাহীর খবর

শিবগঞ্জে অজ্ঞাত নবজাত শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর কয়লা দিয়াড় এলাকায়  তিন মাসের অজ্ঞাত এক নবজাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার দুপুরে উপর কয়লা দিয়াড় এলাকার একটি ব্রীজের পূর্বের পুকুরের পার্শ্বে থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী সিল্কসিটি নিউজকে জানান, নবজাত এক শিশুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ পুকুরের পার্শ্বে থেকে লাশ উদ্ধার করে। পরে  ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে লাশটি প্রেরণ করা হয়।

স/অ