সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ পৌরসভায় ভিজিএফের গম বিতরণ শুরু

নিউজ ডেস্ক২৩ জুন ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ পৌরসভায় ভিজিএফের গম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় সরকারের বরাদ্দকৃত ভিজিএফের গম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকালে পৌরসভা চত্বরে এ গম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র কারিবুল হক রাজিন।

এসময় প্যানেল মেয়র আবদুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

এ বছর পৌরসভায় ৪৬২১ জন পরিবারকে ১৩ কেজি ২৭২ গ্রাম করে গম দেয়া হবে। এছাড়া পৌরসভার উদ্যোগে আরও ২ হাজারসহ মোট ৭৬২১ পরিবারকে গম দেয়া হয়। আগামী ৩ দিন এ গম বিতরণের কার্যক্রম চলবে।

স/অ