সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ পৌরসভার নতুন ড্রাম ট্রাকের উদ্বোধন

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জ পৌরসভার নতুন ড্রাম ট্রাকের উদ্বোধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ পৌরসভায় একটি নতুন ড্রাম ট্রাকের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে পৌরসভার এ ড্রাম ট্রাকের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী।

 

এ উপলক্ষে পৌর মিলনায়তনে মেয়র কারিবুল হক রাজিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, ইত্তেহাদ তোহিদুল ইদ্রিশি কলিন্স মিঞা, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান প্রমূখ।

স/অ