সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
রাজশাহীর খবর

শিক্ষক জলির মৃত্যু তদন্ত করবে রাবি কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
শিক্ষক জলির মৃত্যু তদন্ত করবে রাবি কর্তৃপক্ষ

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যু তদন্ত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে সিন্ডিকেট সভায় ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটি’ পুর্নগঠন শেষে কমিটিকে এ দায়িত্ব দেওয়া হয়।

 
সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইয়ুম জানান, ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০১০’ এর আলোকে শনিবার সিন্ডিকেটে সাত সদস্যের এ কমিটি পুর্নগঠন করা হয়।

 

এতে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীনকে সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসী সহলকে সদস্য সচিব করা হয়। এসময় শিক্ষক জলির মৃত্যুর ঘটনাটির তদন্তভার এ কমিটিকে দেওয়া হয়।

 
গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে শিক্ষক জলির লাশ উদ্ধার করা হয়। ওই দিন কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। পরে জলির ছোটভাই কামরুল হাসান বাদী হয়ে নগরীর মতিহার থানায় আত্মহত্যায় পরোচনার মামলা দায়ের করেন।

স/আর