জাতীয়

শাহজালালে যাত্রীর শরীর থেকে তিনটি ‘সোনার ডিম’ উদ্ধার

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে তিনটি সোনার ডিম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আগত এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে এসব ডিম উদ্ধার করা হয়।

বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 

বিজ্ঞপ্তি অনুসারে, সকাল সাড়ে ৬টায় এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এ উপস্থিত হলে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ মোড়ানো তিনটি ডিম্বাকৃতি পেস্ট আকারের সোনা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সোনাগুলোর মোট ওজন ১২৯০ গ্রাম এবং বিশুদ্ধতার পরিমাণ ২৪ ক্যারেট।

স্বর্ণকারের প্রত্যয়ন মোতাবেক ডিম্বাকৃতির পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১০০০ গ্রাম সোনা পাওয়া যেতে পারে। এগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।