সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৪

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আদমশুমারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে হামলার ধরণে অনুমান করা হচ্ছে।

 

বুধবার (০৫ এপ্রিল) সকালের হামলার বিষয়ে পাঞ্জাব প্রাদেশিক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, এটি সন্ত্রাসী হামলার ধরণ। নিহতদের মধ্যে দুইজন সৈনিক ও দুইজন বেসামরিক।

 

বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও পুলিশ উপস্থিত হয়েছে। তারাও হামলাটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে দাবি করেছেন।

 

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: বাংলা নিউজ