সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

লাহোর বিমানবন্দরে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ নস্যাৎ

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
লাহোর বিমানবন্দরে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ নস্যাৎ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লাহোর বিমানবন্দরে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ নস্যাৎ করে দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তাকর্মীরা। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

 

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

 

সংবাদমাধ্যম জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) বিমানবন্দর নিরাপত্তাকর্মীরা আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন একটি গাড়িকে থামানো হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্ধ করা হয়।

 

নিরাপত্তাকর্মীরা জানান, জব্দকৃত অস্ত্রের মধ্যে .২২৩ বোরের রাইফেল, ৭টি ম্যাগজিন এবং কয়েকজ ডজন বুলেট রয়েছে।

 

এ ঘটনার গাড়ির চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লাহোরের বাসিন্দা ওই চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্র: বাংলা নিউজ