লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উন্নয়নে আমেরিকা প্রবাসী দম্পতি এককালিন ৫০ হাজার ও মাসিক আট হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
বুধবার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমেরিকার ভার্জেনিয়ার সেভাটেক কোম্পানির সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন, তাঁর সহধর্মিনী সুরাইয়া মালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান সরকার, দুলাল উদ্দিন, আসলাম উদ্দিন, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান।

প্রকৌশলী আব্দুল মালেক মিন্টু বিদ্যালয়ের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তাঁর বন্ধুদের সম্মিলিত প্রয়াসে এককালিন ৫০ হাজার টাকা ও মাসিক আট হাজার টাকা প্রাথমিকভাবে প্রদান করা হয়। পরবর্তীতে অনুদানের পরিমান বাড়ানো হবে।
এ সময় সুরাইয়া মালেক প্রতিবন্ধী শিশুদের সাথে সঙ্গিত পরিবেশন ও খেলায় অংশ নেন।
স/শ









