নাটোর

লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে পারিবারিক কলহ ও দাম্পত্য অভিমানের জেরে আল-আমিন বিশ্বাস (পলাশ) নামের এক গ্রাম পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।
নিহত আল-আমিন বিশ্বাস (পলাশ) লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক গ্রাম পুলিশ এবং উত্তর লালপুর গ্রামের মরহুম হুমায়ুন বিশ্বাসের ছেলে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিন গত
রাত আনুমানিক সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জান্নাতুল ফেরদৌস নামের এক তরুণীর সঙ্গে আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই পারিবারিক অশান্তি দেখা দিত। দীর্ঘদিনের মানসিক চাপ ও পারিবারিক বিরোধের জেরে অভিমানে ভেঙে পড়েন তিনি। বুধবার রাত সোয়া ১১টার দিকে নিজ বসতঘরের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
বুধবার (২২ এপ্রিল) মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।