নিজস্ব প্রতিবেদক:
দুই দিনেও হুদিস মেলিনি নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের (১৮) ম্যাকবুক ও ডিএসএলআর ক্যামেরা। তবে সন্দেহভাজন একজনকে টার্গেট করে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। চুরি হওয়া ম্যাকবুকের লোকেশন প্রথমে নওগাঁয়, পরে রাজশাহীতে দেখায়। তবে সর্বশেষ লোকেশন আব্দুলপুর রেলস্টেশন এলাকায় হলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কাউকে পাইনি।
সংশ্লিষ্ট সূত্র বলছে- বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার কক্ষে জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার- এর জিনিসপত্র হারিয়ে যায়। এরপরে তিনি নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান। এসময় পুলিশ হারিয়ে যাওয়া ম্যাকবুকটির লোকেশন দেখে পারনওগাঁ এলাকায়। যেটি নওগাঁ শহরে। তখন ঘড়িতে সময় রাত ৮টা ৩৫ মিনিট। এরপর রাতে রাজশাহীর রেলগেট এলাকায় লোকেশন দেখায়। একই রাত ১১টার দিকে রাজশাহীতে আসেন তিনি। এছাড়া বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে সবশেষ লোকেশন আব্দুলপুর রেলস্টেশনের কাছে দেখায়। সেখানেও রেল পুলিশ অভিযান চালিয়ে কাউকে পাইনি।

তবে ২৪ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া জিনিসপত্রের লোকেশন একাধিক জায়গায় দেখায় উদ্ধারে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পুলিশ বলছে- নাটোর জেলা পুলিশ, রাজশাহী মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। এদিকে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল চারটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ‘পদ্মা এক্সেপ্রেস’ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
এদিকে ওইদিনের নাটোর রেলওয়ে স্টেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা গেছে- থেমে থাকা ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হলুদ কোটি পড়া এক যুবকের সঙ্গে কথা বলছেন ক্রিল ল্যান্ডার। তিনি ওই যুবকের পেছনে হাঁটছেন। দুজনে একে অপরের সঙ্গে কথা বলছেন।সামনে হাটছেন চোর আর পেছনে ক্রিল ল্যান্ডার। এইভাবে তারা রেলওয়ে স্টেশনের যাত্রী বিশ্রামাগারের দিকে যান। তখন চোরের কাছে কোন ব্যাগ ছিল না। একই ভিডিও শেষ অংশে দেখা যায়- কিছুক্ষন পর চোর হেঁটে স্টেশনের প্লাটফর্মের অপর প্রান্তের থেমে থাকা একতা এক্সপ্রেস ট্রেনের দিকে যাচ্ছেন। এসময় তার শরীরে কোন কোটি ছিল না। তার কাঁধে ছিল একটি ব্যাগ। তিনি ওই ট্রেনে উঠে যাত্রা করেন।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন- চোর বগুড়ায় থেকে ট্রেন উঠেছে। এরপরে নাটোর স্টেশনে নেমেছে। নাটোরে নামার পরে ওই বিদেশীর সঙ্গে চোরের পরিচয় হয়। এরপর তারা কথা বলতে বলতে বিশ্রাম রুমের দিকে আসেন। তবে ঘটনার পরে হলুদ কোটিটি খুঁজে পাওয়া যায়নি। আর কোটিটা দেখে শানাক্ত করা যাচ্ছে কোন দপ্তরের। সন্দেহভাজন হিসেবে একজনকে টার্গেটে রাখা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তিনি রেলওয়ে কেউ না।
প্রসঙ্গত, বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার কক্ষে ১৮ বছর বয়সী জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার- এর জিনিসপত্র হারিয়ে যায়। পরে নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন ওই জার্মান তরুণ। বিকেলে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। সেখান থেকে অন্য ট্রেনে ভারত যাওয়ার জন্য দর্শনা স্টেশনে যাওয়ার কথা ছিল তার।









