লালপুর (নাটোর) প্রতিনিধি:
‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে লালপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরক্ষরতা দূর করে একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। তারা আরও বলেন, শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়—বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার পাশাপাশি কারিগরি ও জীবনমুখী দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সাক্ষরতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা ফাইজুল ইসলাম ও গোলাম মোস্তফা, ছায়া প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সিমানুর রহমান প্রমুখ।









