নিজস্ব প্রতিবেদক ও লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরের বরমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম আব্বাস আলী (৫৬)।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথম লালপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আব্বাস আলীর মৃত্যু হয়।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা আব্বাস আলীকে মৃত ঘোষণা করেন।
- এর আগেও আব্বাসের লোকজনের
- ওপর হামলা করে
- একজনকে আহত করা হয়।
তিনি বরমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং ওই এলাকার বলয় শেখের ছেলে।
নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আমাদের লালপুর প্রতিনিধি আব্দুল্লাহ জালাল স্থানীয়দের বরাত দিয়ে জানান, বরমহাটি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের অপর একটি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ নেতা আব্বাস আলী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল।
এরই জের ধরে প্রতিপক্ষ মিজান গ্রুপের লোকজন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আব্বাস আলীসহ তার লোকজনের ওপর হামলা করে। এতে আব্বাস ও তার অনুসারী উজির উদ্দিন (৭০) নামে আরো একজন আহত হন।
পরে তাদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। তবে আব্বাসের অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আব্বাস মারা যান। পরে জরুরী বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি আবু ওবাইদা সিল্কসিটি নিউজকে বলেন, আব্বাস নিহতের কথা শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রতিপক্ষের লোকজন পলতাক রয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
স/আর









