লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর থানার সাবেক ওসি আব্দুল হাই তালুকদারের বিদায় ও নবাগত ওসি আবু ওবায়েদের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমেরী বেগম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমূখ।
স/অ









