নাটোর

লালপুর কৃষকের মাঝে বিনামূল্যে  বীজ ও সার বিতরণ 

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে  ২হাজার ৩শত ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট, মুগডাল, তিল ও আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮এপ্রিল ২০২৬) সকালে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ বিতরণ উদ্বোধন করা হয়।

লালপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুর রশিদ এর সভাপতিত্বে পাট ব্রিজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন।

কৃষি অফিস সূত্রে জানাযায় ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট উফশী আউশ ধান, মুগডাল ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১হাজার জনকে ১কেজি করে পাট বীজ,  ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৫০০জনকে ৫কেজ মুগ ডাল বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার  ৫৫০জনকে ১কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, এবং ৩০০জনকে ,আউস ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজিএমওপি সার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমুখ