সদ্য প্রকাশিত
রাজশাহী

রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মনববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন, আহলেহাদীছ অান্দোলন বাংলাদেশ।

প্রতিবাদ সমাবেশে আহলেহাদীছ অান্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা করা হচ্ছে। এই গণহত্যা বন্ধের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ মনববন্ধন প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, আহলেহাদীছ অান্দোলন বাংলাদেশের সদর সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল হক প্রমুখ।

 

স/আ