সদ্য প্রকাশিত
গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, মামলার মুখে কঙ্গনা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা ১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব
আন্তর্জাতিক

রাহুল গান্ধীর জিভ কাটতে পারলে ১৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

Silk City১৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
রাহুল গান্ধীর জিভ কাটতে পারলে ১৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা ও লোকসভার এমপি রাহুল গান্ধীর জিভ কেটে ফেলতে পারলে পুরস্কার ঘোষণা করেছেন শিবসেনার এক নেতা। শিবসেনার এই নেতার নাম সঞ্জয় গায়কোয়াড়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনার বিধায়ক তিনি। খবর এনডিটিভির

সংরক্ষণব্যবস্থা বাতিলের পক্ষে মন্তব্য করার কারণে রাহুল গান্ধীর জিভ কাটার জন্য এই পুরস্কার ঘোষণা করেন সঞ্জয় গায়কোয়াড়। পুরস্কারের পরিমাণ ১১ লাখ রুপি বা বাংলাদেশি প্রায় ১৫ লাখ টাকা। তবে এই মন্তব্যকে সমর্থন করেন না বলে জানান মহারাষ্ট্রের বিজেপি প্রেসিডেন্ট চন্দ্রশেখর বেভানকুল।

সোমবার শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় বলেন, দেশের বাইরে থাকার সময় রাহুল গান্ধী ভারতের সংরক্ষণব্যবস্থা বাতিল করতে চেয়েছিলেন। এর মাধ্যমেই আসলে কংগ্রেসের মুখোশ উন্মোচিত হয়েছে।

সঞ্জয় গায়কোয়াড় আরও বলেন, রাহুল গান্ধী কিছুদিন আগে আমেরিকা যান। সে সময় তিনি ভারতের সংরক্ষণব্যবস্থা নিয়ে মন্তব্য করেন। এতে মনে হচ্ছে, তিনি এই ব্যবস্থার বিরোধিতা করেছেন। এ কারণে আমি এখন ঘোষণা দিচ্ছি, কেউ রাহুলের জিভ কাটতে পারলে তাকে ১১ লাখ রুপি পুরস্কার দেব। গান্ধীর এই মন্তব্য ভারতীয়দের মর্মাহত করেছে। এতে মারাঠাসহ বিভিন্ন গোষ্ঠীকে অবজ্ঞা করা হয়েছে।

শিবসেনার এই বিধায়ক আরও বলেন, জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাহুল গান্ধী। মারাঠা, ধাঙড় ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষ সংরক্ষণের জন্য লড়াই করছেন। কিন্তু, তার আগেই গান্ধী সংরক্ষণ বিলোপের কথা বলছেন। কংগ্রেস সাংসদ মাঝেমধ্যেই সংবিধান তুলে দেখান এবং মানুষকে মিথ্যা বোঝান যে, বিজেপি সংবিধানকে বদলে দিতে চায়। কিন্তু কংগ্রেস আসলে চায় দেশকে ৪০০ বছর পেছনে ঠেলে দিতে।

 

সূত্র: যুগান্তর