নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। সোমবার (৪ মে) নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাজরাপুকুর জামে মসজিদ কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য সদস্যরা। সাক্ষাৎকালে মসজিদের সার্বিক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং এলাকার নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাসিক প্রশাসক বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডের নাগরিকরা এবং বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা নগরীর বিভিন্ন নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয় তুলে ধরেন এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।









