রাজশাহী

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলায় মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, আসামি মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।

মামলাটি তদন্ত শেষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।