চাঁপাইনবাবগঞ্জ

রাসিক প্রশাসকের সঙ্গে কার-মাইক্রো ইউনিয়ন নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কার-মাইক্রো ইউনিয়নের নেতৃবৃন্দ।

বুধবার (২৯ এপ্রিল) নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কার-মাইক্রো ইউনিয়নের নেতারা সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী কার-মাইক্রো ইউনিয়নের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিলহজ হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন ইমন, সহকারী সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সড়ক সম্পাদক মোঃ জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে নগরবাসীর স্বার্থে সেবামূলক কার্যক্রমে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।