সদ্য প্রকাশিত
রাজশাহী

রামেকে চিকিৎসাধীন অস্থায় হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রামেকে চিকিৎসাধীন অস্থায় হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে রামেকের ১৩ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহত হাজতি হলেন, পুঠিয়ার ভাঙ্গড়া এলাকার মৃত মেছের আলীর ছেলে আমির আলী (৭০) এবং তার হাজতি নম্বর ১১৭৮২/১৬।

জানা গেছে, নিহত হাজতি আমির আলী মাদক মামলার আসমি ছিলেন। তিনি গত মঙ্গলবার রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে পড়ে। পরে তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দুইটার দিকে তার মৃত্যূ হয়।

আজ বুধবার বেলা দুইটার দিকে নিহতর লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই এমদাদ সিল্কসিটি নিউজকে বলেন, তিনি ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স/শ