সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরের গোনা ইউনিয়ন আ.লীগের বিশেষ বর্ধিত সভা

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরের গোনা ইউনিয়ন আ.লীগের বিশেষ বর্ধিত সভা

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে প্রঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফিরোজ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা বেগম, যুগ্ম সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদারসহ অনেকেই। এছাড়া বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।