নওগাঁ

রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

Silk City১ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5428; AI_Scene: (-1, -1); aec_lux: 82.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 38;

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাহিদ সরদার।

এ সময় নবাগত রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন উপজেলার সার্বিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।