সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলায় রহিদুল ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিদুল ওরফে ভোলতা উপজেলার আমিরপুর চাচকৈপাড়া গ্রামের সাবের আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাতে ওই প্রবাসীর স্ত্রী তার শ^াশুরি এবং দাদি শ^াশুরির সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকেন রহিদুল ওরফে ভোলতা। এ সময় প্রবাসীর স্ত্রীকে রহিদুল জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এমতাবস্থায় গৃহবধূর চিৎকারে শ^াশুরি এবং দাদি শ^াশুরি ঘুম থেকে উঠলে রহিদুল সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর শ^াশুরি বাদী হয়ে রহিদুল ওরফে ভোলতাকে আসামি করে ৪ আগস্ট রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রক্ষিতে রহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।