সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম: তদন্ত সম্পন্ন

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৭৩ মিনিট পড়া
রাণীনগরে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম: তদন্ত সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষিকা নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের এই দুই পদে মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দিয়েছে মর্মে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষিকা নিয়োগে অনিয়মের অভিযোগে ওই বিদ্যালয়ে দ্বন্দ্ব শুরুর কারণে ভেঙ্গে পড়েছে বিদ্যালয়ের সুষ্ঠু পাঠদানের পরিবেশ। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একডালা ইউনিয়নের গুয়াতা গ্রামে ১৯৬৭ সালে স্থাপতি হয় গুয়াতা উচ্চ বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ে ২শ ৩৪ জন শিক্ষার্থী রয়েছে। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি বিদ্যালয়ে ৩৫ থেকে ৪০ জন সনাতন ধর্মের শিক্ষার্থীর জন্য একজন কাব্যতীর্থ শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে। কিন্তু সেই সময় এই বিদ্যালয়ে ৩ থেকে ৪ জন শিক্ষার্থীর জন্য অর্থের বিনিময়ে কাব্যতীর্থ শিক্ষক হিসাবে ২০০২ সালে নিয়োগ প্রদান করা হয় বসুদেব কুমার পাল নামের এক ব্যক্তিকে। পরবর্তিতে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে এই শিক্ষক গোপনে মোটা অংকের টাকার বিনিময়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম নজরুল ইসলাম শিশির এর মাধ্যমে নিয়ম বর্হিভূত গত ২১ নভেম্বর ২০১৬ সালে প্রধান শিক্ষক হিসাবে পদন্নোতি গ্রহণ করেন।

একইভাবে ব্যবস্থাপনা কমিটির কোন সদস্যকে না জানিয়ে বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষিকা তহুরা বানু নামের একজনকে অবৈধ সহকারী প্রধান শিক্ষিকা হিসাবে ৩১ ডিসেম্বর ২০১৬ সালে নিয়োগ প্রদান করে। নিয়োগ দিয়ে অর্জিত অর্থ সভাপতি প্রতিষ্ঠানে না দিয়ে এককভাবে আত্মসাৎ করার কারণে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাঝে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয় বলে ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য জানান।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: সামছুল হক, এসএম সামছুল হক, জাহাঙ্গীর আলম ও বাবলু সরদার উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সভাপতির স্বজনপ্রীতি ও শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

অভিযোগের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষ গত জুলাই মাসের ১২ তারিখে তদন্ত সম্পন্ন করে। তদন্ত রিপোর্ট প্রকাশিত না হতেই তা ধামাচাপা দিতে গত ১৯ জুলাই সভাপতি, প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি ঘরোয়া বৈঠক হয়। এসব ঘটনার কারণে অত্র বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ব্যাহত হচ্ছে সুষ্ঠ পাঠদান। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই এলাকার অভিভাবক ও স্থানীয়রা অচিরেই বিষয়টির আশু সমাধান কামনা করেছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে।

গুয়াতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসুদেব কুমার পাল জানান, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যদের মাঝে বিভিন্ন বিষয়ে মনো-মালিন্ন্যের সৃষ্টি হওয়ায় তারা বৈঠক করে তা নিরসনের চেষ্টা করছে। আমার কোন বিষয় এর মধ্যে জড়িত নেই। আমি সঠিক নিয়মেই প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে।’ একই কথা বললেন, সহকারী প্রধান শিক্ষিকা তহুরা বানু।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম শিশির জানান, ‘বর্তমানে আমি একটি কাজে ঢাকা এসেছি। ঢাকা থেকে ফিরে আমি আপনার সাথে সরাসরি কথা বলবো ভাই। এখন আমি একটু ব্যস্ত আছি। তবে আমার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মের যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ শক্রতামূলক। এলাকায় আমার সুনাম নষ্ট করার একটি প্রক্রিয়া।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো: আব্দুল্লাহ আল-মামুন জানান, ‘বিষয়টি আমার আওতার বাহিরে। ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন। তারাই বিষয়টি সম্পর্কে ভালো বলতে পারবেন। তবে নিয়োগটা সঠিক রয়েছে।’

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোসলেম উদ্দিন জানান, ‘আমি অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছি। তদন্ত ফলাফল রাজশাহী বিভাগীয় কর্মকর্তার কাছে প্রেরণ করেছি। তিনি তদন্ত ফলাফলের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’

 

স/বি