সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে দুইদিনে জামায়াত-বিএনপির নেতাসহ গ্রেফতার ১২

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে দুইদিনে জামায়াত-বিএনপির নেতাসহ গ্রেফতার ১২

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা-মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের একটি মামলায় বিএনপি নেতা-সমর্থক এবং তাঁতীদল নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে কাশিমপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ওরফে বাবু (৫০), খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের মৃত বাহার আলী মোল্লার ছেলে বিএনপি সমর্থক ইজ্জাবর মোল্লা (৬০), দুর্গাপুর শেখপাড়া গ্রামের মৃত শেখ ময়েন উদ্দীনের ছেলে বিএনপি সমর্থক কিরণ (৩৮) ও চকাদিন গ্রামের মৃত বছির উদ্দীনের ছেলে উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল ইসলাম (৩৮)।

এর আগে শনিবার রাতে নাশকতা পরিকল্পনা করার একটি মামলায় গোনা ইউনিয়ন জামায়াতের আমিরসহ জামায়াতের দুইজন এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা-মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের একটি মামলায় বিএনপি নেতা-সমর্থকসহ বিএনপির ৬ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: সেলিম রেজা বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।