সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

রাণীনগরে তিন কীটনাশক দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
রাণীনগরে তিন কীটনাশক দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে কীটনাশকের দোকানে ভেজাল বালাইনাশক রাখা ও বিক্রি করার অপরাধে বিভিন্ন এলাকার ৩টি কীটনাশক দোকানের মালিকের দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষক প্রতারিত হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় ভেজাল বালাইনাশক পাওয়ায় প্রতি দোকান মালিকের ৫০ হাজার টাকা করে তিন দোকানের মোট দেড় লাখ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

রাণীনগর উপজেলার খলিশাকুড়ি এলাকার একরামুল মন্ডলের ছেলে নয়ন মন্ডল, সিংড়াগাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সাইদুল ইসলাম ও বেলঘড়িয়া এলাকার মৃত শামছুর রহমানের ছেলে এরশাদের বালাইনাশক দোকানে এই অভিযান পরিচালনা করে তাদের জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, কৃষক প্রতারিত হওয়ার খবর আসে আমাদের কাছে। সেই সংবাদের ভিত্তিতে এসব দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে দোকানগুলোতে ভেজাল বালাইনাশক পাওয়ায় তাদের জরিমানা প্রদান করা হয়েছে।

 

স/শা