সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দদের যৌথ উদ্যোগে নানা কর্মসূীচ গ্রহণ করা হয়।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন অতিথিরা। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অনেকে। এছাড়া সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সর্বোচ্চ রাজস্বদাতা ও সমবায় খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।