সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

রাণীনগর প্রতিনিধি :
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই থেকে শুরু হওয়া ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ২০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা।