সদ্য প্রকাশিত
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪
কৃষি

রাণীনগরে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় আউস ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার ২০ এপ্রিল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রনোদনার আওয়াতায় উপজেলা পরিষদ হলরুমে  ১২শ’ কৃষকদের মাঝে এ বীজ ও সার দেওয়া হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি সহ অনেকেই। এছাড়া অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রতিটি কৃষককে ৫ কেজি করে ধানের বীজ ও ১০ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার দেয়া হয়েছে।

এস/আই