সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

রাণীনগরে কৃষককে সরকারি ভূর্তকির হারভেস্টার মেশিন বিতরণ

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে কৃষককে সরকারি ভূর্তকির হারভেস্টার মেশিন বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে সরকারি ভূর্তকি মূল্যে এক কৃষকের মাঝে একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ পার্সেন্ট ভূর্তকি মূল্যে উপজেলার কাটরাশইন গ্রামের কৃষক ছহিমুদ্দিন আলীকে এ কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

এস/আই