সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

নওগাঁর রাণীনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
নওগাঁর রাণীনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়নে অধিক ফলনের লক্ষ্যে নতুন ফসল বিন্যাস সরিষা, বোরো, রোপা, আমনসহ কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ বিষয়ে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদরের খট্টেশ্বর রাণীনগর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দিবস অনুষ্ঠিত হয়। এসময়  রানীনগর এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আমির আলী, এগ্রি সোর্স কোম্পানি লি: এর টেরিটরি মার্কেটিং অফিসার আব্দুস সাত্তার প্রমুখ। এ সময় বক্তারা কৃষকদের নতুন জাতের অধিক উৎপাদনশীল ধান, সরিষা, গম, ডাল চাষ করতে উদ্বুদ্ধ ও পরামর্শ প্রদান করেন।

জি/আর