সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

রাণীনগরে ওএমএস চাল বিক্রি শুরু

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে ওএমএস চাল বিক্রি শুরু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

সারাদেশের মত নওগাঁর রাণীনগর উপজেলায় ওএমএস চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের রেলগেট এলাকায় এক ডিলার পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা খাদ্য পরিদর্শক মোছা: সাবরীন মোস্তাকী, সদরের ওএমএস ডিলার আব্দুল বারী মোল্লা সহ অন্যরা।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, দুইটি ডিলারের মাধ্যমে ওএমএস চাল বিক্রি শুরু করা হয়েছে। প্রতিদিন একজন ডিলার ২ মেট্রিক টন চাল ৪০০ জনকে দিতে পারবেন। প্রথম দিনে দুইটি ডিলারের মাধ্যমে ৮০০ জনকে এ চাল দেওয়া হয়। আর যে কোন মানুষ ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে ৩০ টাকা কেজি হিসাবে ৫ কেজি করে চাল কিনতে পারবে। এছাড়া এই চাল কিনতে টিসিবি’র কার্ডধারীরাও অগ্রাধিকার পাবে।

এস/আই