সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে উন্নয়ন মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে উন্নয়ন মেলার উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগরের ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী একরামুল বারী, রাণীনগর পল্লী বিদ্যুতের এজিএম রাজু হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমীন রুমকি, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদ সহ অনেকেই।

আয়োজকরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উন্নয়ন মেলা। মেলায় ১১টি স্টল বসানো হয়েছে।